সংবাদদাতা, মানবাজার: পুঞ্চা থানার বারমেশ্যা রামনগর অঞ্চলের বুধপুর গ্রামে ভুল করে বিষাক্ত গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল দুই খুদে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বছর ছয় ও তিনবছরের দুই খুদে খেলছিল। সেই সময় বাড়ির বাইরে থাকা সাদা ভেরেন্ডা গাছের ফল খেয়ে নেয়। পরে ওই দু’জন সংঞ্জা হারায়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষাক্ত গাছটিকে কেটে ফেলা হয়।



