Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পণ্য পরিবহণের জন্য ফের টোটো আটক ময়নাগুড়িতে

পণ্য পরিবহণের জন্য ফের টোটো আটক ময়নাগুড়িতে
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রশাসনের নির্দেশ ডোন্ট কেয়ার! একাধিকবার ধরপাকড়েও হুঁশ ফিরছে না টোটোচালকদের। অতিরিক্ত পণ্য নিয়ে ময়নাগুড়ি শহর ও জাতীয়সড়ক দিয়ে দেদারে টোটো চলছে। টোটার ছাদে পণ্য পরিবহণ হচ্ছে। ভারে একদিকে হেলে গিয়ে বিপজ্জনকভাবে টোটো চলায় দুর্ঘটনায় আশঙ্কা থাকছেই। 
Advertisement
একদিকে ময়নাগুড়ি পুরসভা, অপরদিকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও একাধিকবার টোটোচালকদের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে। এর আগেও পণ্য নেওয়ার জন্য প্রায় পঞ্চাশটি টোটো আটক করা হয়েছিল। শনিবার প্রশাসনের নিয়ম না মানায় আটক করা হয়েছিল ৩০টি টোটো। তবে এতকিছুর পরও প্রশাসনের নির্দেশ মানতে নারাজ চালকরা। পণ্য নিয়েই তারা ছুটে চলেছে। রবিবার ফের অভিযান করে পণ্যবাহী একাধিক টোটো আটক করেছে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস বলেন, যারা প্রশাসনের নির্দেশ মানছে না তাদেরকে আটক করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। আটক করা হচ্ছে টোটোগুলি। এমন অভিযান লাগাতার চলবে।
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, টোটোয় দুর্ঘটনা হলে বিমা পাওয়া যাবে না। সে কারণেই নিয়ম মেনে চলাই শ্রেয়। টোটোতে পণ্য নেওয়া উচিত নয়। টোটোতে কেউ যেন পণ্য না তোলে। পণ্য পরিবহণের গাড়িতেই পণ্য নেওয়া হোক। প্রশাসন কাজ করছে। আমাদেরও সতর্ক থাকতে হবে। আমরাও টোটোতে যেন পণ্য তুলে না দিই।
সম্পর্কিত সংবাদ