Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পণ্য পরিবহণ করায় টোটো আটক ময়নাগুড়ি থানার

পণ্য পরিবহণ করায় টোটো আটক ময়নাগুড়ি থানার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: জাতীয় সড়ক দিয়ে টোটো চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে টোটোতে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে টোটোতে করে অতিরিক্ত পণ্য ধূপগুড়ি থেকে মৌলানি নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেটা দেখতে পেয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ টোটোটিকে আটকায়। বাজেয়াপ্ত করা হয় টোটোতে থাকা পণ্য। টোটোর চালক নিজাম আলি বলেন, ধূপগুড়ি থেকে সামগ্রীগুলি নিয়ে ক্রান্তির মৌলানিতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিস আটকে দিয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি জানা ছিল না। পুলিস জানিয়েছে, আইন না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিনিয়ত শহরজুড়ে অভিযান চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ