Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানিট্যাঙ্কিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক 

পানিট্যাঙ্কিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক 
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ মিরাজ। সে নকশালবাড়ির তোতারামজোতের বাসিন্দা। পুলিস সূত্রে খবর, এদিন সোর্স মারফত খবর পেয়ে এলাকার ওভারব্রিজের নীচে অভিযান করেন এসএসবির ৪১তম ব্যাটালিয়ানের জওয়ানরা। পরে সন্দেহজনক এক যুবক এসএসবিকে দেখে পালানোর চেষ্টা করলেও সে ধরা পড়ে যায়। এরপর তল্লাশি চালালে হেফাজত থেকে ৭.২এমএম একটি দেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়। পরে তাকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। পুলিসের তদন্তকারী এক আধিকারিক জানান, ধৃত যুবক সীমান্ত এলাকায় গোরু পাচার কারবারে জড়িত। ওই আগ্নেয়াস্ত্র হাতবদল করতে গিয়েছিল ধৃত যুবক। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। এদিকে সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তারের ঘটনায় নড়েচরে বসেছে সীমান্ত বাহিনী সহ গোয়েন্দা বিভাগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ