Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুনেতে বাইক দুর্ঘটনায় তেহট্টের যুবকের মৃত্যু

পুনেতে বাইক দুর্ঘটনায় তেহট্টের যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পুনেতে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় তেহট্টের নওদাপাড়ার এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম শুভঙ্কর ঘোষ(২৭)। বৃহস্পতিবার তেহট্টের বাড়িতে তাঁর দেহ আনা হয়।
Advertisement
দুর্গাপুজোর আগে ওই যুবক পুনের একটি হোটেলে কাজে গিয়েছিলেন। সোমবার হোটেল ছুটি থাকায় অন্য এক জায়গায় বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার পরিবারের লোকজন দেহ নিয়ে তেহট্টে ফেরেন।
সম্পর্কিত সংবাদ