Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পেনশনের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসবিএসটিসির দুর্গাপুরের অবসরপ্রাপ্ত কর্মীরা

পেনশনের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসবিএসটিসির দুর্গাপুরের অবসরপ্রাপ্ত কর্মীরা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পেনশনের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এসবিএসটিসির দুর্গাপুর ডিপোর অবসরপ্রাপ্ত কর্মীরা। সরকারি পরিবহণ সংস্থার এই কর্মীদের দাবি, ৩১১ জন কর্মী ২০ থেকে ২৫ বছর কাজ করে পেনশন থেকে বঞ্চিত হয়েছে। যার জেরে এই পরিবারগুলিতে চরম আর্থিক অনটন নেমে এসেছে। তাঁরা চিঠিতে এও লিখেছেন, হয় পেনশন দেওয়ার অনুমতি দিন, না হলে বিষ তুলে দেওয়ার অনুমতি দিন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন, আইএনটিইউসির শ্রমিক নেতা হারাধন দত্ত। তিনি বলেন, এসবিএসটিসির বোর্ড মিটিংয়ে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও কর্তৃপক্ষ টালবাহানা করছে। অন্যদিকে এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, পেনশন সংক্রান্ত বিষয়ে তাঁরা মামলা করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ