Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পণের দাবিতে বধূকে মারধর  

পণের দাবিতে বধূকে মারধর
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলে এক বধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ওই বধূ গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  বধূর অভিযোগ, ১৫ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। তিন নাবালক সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরে পণের দাবিতে বধূকে অত্যাচার করত তাঁর স্বামী। গত ১৬ ডিসেম্বরও মারধর করে। এবং বাড়ি থেকে বের করে দেয়। ওই বধূ বর্তমানে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নির্যাতিতা বধূ পুলিসের দ্বারস্থ হয়েছেন। যদিও অভিযুক্ত স্বামী অত্যাচারের কথা অস্বীকার করেছেন। অভিযোগ পেয়ে গাজোল থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ