Bartaman Logo
১০ জুন, ২০২৬

পুনের বাস ডিপোয় ধর্ষণ: ধৃত অভিযুক্ত

পুনের বাস ডিপোয় ধর্ষণ: ধৃত অভিযুক্ত
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পুনে: ১৩টি তদন্তকারী দল, পুলিস কুকুর, গ্রামজুড়ে ড্রোন ক্যামেরার লাগাতার নজরদারি। অবশেষে পুলিসের জালে ধরা পড়ল পুনের বাস ডিপোয় ধর্ষণে অভিযুক্ত দত্তাত্রয় রামদাস গাদে। জানা যাচ্ছে, স্বরগেট বাস ডিপোয় মহিলার উপর নির্যাতনের পরই সে পালিয়ে শ্রীরুর তেহশিলে নিজের গ্রামে চলে এসেছিল। খবর পেয়ে জোর তল্লাশি শুরু করে পুলিস। বৃহস্পতিবার মাঝরাতে একটি বাড়ি থেকে জল চাইতে যায় গাদে। সেই সূত্র ধরেই ড্রোন ক্যামেরা দিয়ে তাকে চিহ্নিত করা হয়। পরে পুলিস কুকুরের সাহায্য নিয়ে তাকে আটক করা হয়। গাদের বিরুদ্ধে আগেও অনেকগুলি ফৌজদারি মামলা রয়েছে। রাত দু’টোতেই গাদেকে পুনেতে নিয়ে আসা হয়েছে। তার গলায় দড়ির দাগ রয়েছে। পুলিসের ধারণা, সে আত্মহত্যার চেষ্টা করেছিল। যুগ্ম কমিশনার রঞ্জন কুমার শর্মা জানান, গ্রামের একটি আখের খেতে গাদে লুকিয়ে আছে বলে খবর মেলে। সেই মতোই তল্লাশি শুরু হয়। পরে জানা যায়, একটি বাড়িতে সে জল ও খাবার চাইতে গিয়েছে। তবে সেখানে যাওয়ার আগেই গাদে পালিয়ে যায়। পরে ধানখেতে তাকে আটক করে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ