জরায়ুমুখ ক্যান্সারের জেরে তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল। যদিও পরের দিনই তিনি জানিয়েছিলেন, ক্যান্সার প্রসঙ্গে সচেতনতা বাড়াতেই মৃত্যুর প্রচার করেছিলেন তিনি। গত বছর এই ঘটনার জন্য চর্চায় ছিলেন অভিনেত্রী পুনম পান্ডে। নানা মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। চলতি বছর পুণ্যকুম্ভে অংশ নিলেন তিনি। গঙ্গায় ডুব দিয়ে শাহি স্নান সারেন পুনম। সমাজমাধ্যমে পুণ্যস্নানের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এছাড়াও নৌকাবিহার করেছেন, খাইয়েছেন পাখিদের।



