সংবাদদাতা, মানকর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার পানাগড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, রণডিহা মোড় রেলগেট থেকে জিটিরোড পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। একাধিকবার প্রশাসনের আধিকারিকদের কাছে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, পথশ্রী প্রকল্পে ব্লকজুড়ে রাস্তা হচ্ছে। কিন্তু ওই রাস্তাটি নিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। ওখানে রেলের জমি রয়েছে। রেল নো-অবজেকশন সার্টিফিকেট না দিলে রাস্তা তৈরি করা যাবে না। কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে চাইছে।
Advertisement
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় কংগ্রেস নেতাকর্মীরা রাস্তায় টায়ার ফেলে পথ অবরোধ করেন। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাস্তাটির উপর কখনওই নজর দেওয়া হয়নি। সম্প্রতি বালির গাড়ি বেশি চলার জন্য রাস্তার হাল আরও খারাপ হয়েছে। গত আগস্ট মাসে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারও আগে লিখিতভাবে রাস্তা মেরামতির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু তারপরেও কাজ হয়নি।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি চাকতেঁতুল, শালডাঙা, অনুরাগপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করেন। কয়েকদিন আগে ওই রাস্তায় ট্রাক্টর থেকে হেল্পার পড়ে গিয়ে জখম হয়েছেন। কংগ্রেস কর্মী ফিরোজ শেখ অভিযোগ করেন, খানাখন্দ ভরা রাস্তায় পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাছাড়া রাস্তায় ধুলোর জেরে ব্যবসায়ীদের ও রাস্তার দু’ধারে বাসিন্দাদের সমস্যা হচ্ছে। ঘরের জানালা খোলা যাচ্ছে না। তিনি বলেন, পানাগড়ে রেললাইন পারাপারের পশ্চিম প্রান্তের প্রধান রেলগেটটি কোনও কারণে বন্ধ থাকলে এই রাস্তার উপর চাপ বাড়ে। স্থানীয়দের অসুবিধার কথা ভেবে প্রশাসনের দ্রুত রাস্তা মেরামত করা উচিত। এদিন ঘণ্টা দু’য়েক অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।