Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড়ে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরি শুরু

পানাগড়ে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরি শুরু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পানাগড়ের রেলপাড় সারদাপল্লিতে পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা তৈরি হচ্ছে। রবিবার রাস্তা তৈরির জন্য ঢালাই কাজের সূচনা হল। কাঁকসা পঞ্চায়েত জানিয়েছে, ৭০০ মিটার রাস্তাটি তৈরি করতে প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হচ্ছে। ঢালাই রাস্তা তৈরি হলে এলাকার আদিবাসীপাড়ার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন।রেলপাড় সারদাপল্লির এই রাস্তাটি প্রথম থেকেই কাঁচা। ফলে আদিবাসীপাড়া ও সারদাপল্লির বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। এলাকার বাসিন্দারা একাধিকবার প্রশাসনের কাজে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছিলেন। অবশেষে পাকা রাস্তা হতে দেখে তাঁদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।আদিবাসীপাড়ায় প্রায় ২০০টি ঘর রয়েছে। সেখানকার বাসিন্দারা এই কাঁচা রাস্তা দিয়েই পানাগড় বাজার, রেলস্টেশনে যাতায়াত করেন। এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় রয়েছে। কিন্তু খারাপ রাস্তার কারণে এলাকার মানুষকে সমস্যায় পড়তে হয়। বর্ষায় কাঁচা রাস্তায় জলকাদা জমে যাওয়ায় পড়ুয়ারা বিদ্যালয়ে যেতে চায় না। এলাকার বাসিন্দা ভোলা মাঝি বলেন, এই রাস্তা দিয়ে আমি সরাসরি পানাগড় বাসস্ট্যান্ডে যাই। কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় সমস্যা হয়। ঢালাই রাস্তা হলে যাতায়াতে আর অসুবিধা হবে না। কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের গ্রামে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ওই রাস্তাটিও ঢালাই করা শুরু হয়েছে। এতে সবাই উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ