সংবাদদাতা, মানকর: কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার পানাগড় বাজারে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণসভার আয়োজন করা হল। ব্লক কংগ্রেসের সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। পাশাপাশি ভারতীয় অর্থনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিবেশী তথা পররাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় হয়েছিল।



