Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড়ে ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনালে জয় পেল এজিডি বুমার্স

পানাগড়ে ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনালে জয় পেল এজিডি বুমার্স
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: সোমবার পানাগড় প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। আটটি দলের এই প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় এজিডি বুমার্স ও মাই ইলেভেন। প্রথমে ব্যাট করতে নেমে মাই ইলেভেন নির্ধারিত ৬ ওভারে ৫৩ রান করে। ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের রান তুলে নেয় এজিডি বুমার্স। জয়ী দলের আশিস শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হন। মাই ইলেভেনের গুড্ডু রাজু রাও ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। এদিন উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী বলেন, তরুণ প্রজন্মকে মাঠে নামতে হবে। মোবাইল ছেড়ে খেলার মাঠে আসতে হবে। শারীরিক পরিশ্রম করা ভীষণ দরকার। উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  ফাইনাল খেলায় উপস্থিত শতাব্দী রায়।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ