Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানাগড় কাণ্ডে   হাইকোর্টের দ্বারস্থ   মৃত যুবতীর মা

পানাগড় কাণ্ডে   হাইকোর্টের দ্বারস্থ   মৃত যুবতীর মা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর মা তনুশ্রী চট্টোপাধ্যায়। বুধবার বিষয়টি নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তাঁর আইনজীবী দাবি করেন, এটি ইভটিজিংয়ের ঘটনা। সুতন্দ্রাকে খুন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
Advertisement
গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রার। তদন্তে পুলিসের দাবি, ওই তরুণীর গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করেছিল। দু’টি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা হয়। সুতন্দ্রাদের গাড়ি উল্টে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। পুলিস ইভটিজিংয়ের-তত্ত্ব খারিজ করে দিলেও সুতন্দ্রার মা তনুশ্রীর দাবি, কিছু একটা লুকানো হচ্ছে। অন্য গাড়ি থেকে তাঁর মেয়ের উদ্দেশে কটূক্তি করা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় একটি মিডিয়া হাউসের বিরুদ্ধেও দায়ের হওয়া মামলায় রাজ্য হাইকোর্টে জানিয়েছে, সুতন্দ্রার মৃত্যু মোটেও ইভটিজিংয়ের কারণে ঘটেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ