Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড়ে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন

পানাগড়ে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: মঙ্গলবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিবস পালন করা হল পানাগড়ে। এদিন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাজার চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দেবাশিস শর্মা, ব্লক কংগ্রেসের সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন মানকরের হাটতলা মোড়েও ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। মানকর স্টেশন বাজারের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি জয়গোপাল দে, তপনকুমার বিশ্বাস প্রমুখ।
Advertisement
সম্পর্কিত সংবাদ