Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় হিন্দি স্কুল ভর্তি ফি বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেবে

পানাগড় হিন্দি স্কুল ভর্তি ফি বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেবে
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: পড়ুয়াদের আন্দোলনের জেরে অবশেষে পানাগড়ের হিন্দি স্কুলে ভর্তি ফি বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রসঙ্গত নতুন শিক্ষাবর্ষে ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তুলে ওই স্কুলের পড়ুয়ারা শুক্রবার পানাগড়ে পুরোনো জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। শনিবার ওই স্কুলে যান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অভিভাবকদের সঙ্গে বৈঠকের পরেই নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য সরকার নির্ধারিত ২৪০ টাকার ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল। স্কুলের ইলেকট্রিক বিল প্রায় ২৫ হাজার টাকার মতো বাকি রয়েছে। সেই বিল মেটানোর জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। 
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্তকুমার পান্ডা বলেন, ২৪০ টাকার বেশি স্কুল নিতে পারে না। কিন্তু আমাদের শিক্ষকের সংখ্যা কম। স্কুল ম্যানেজমেন্ট ইলেক্ট্রিসিটি খরচ সহ নানা কারণে ওই অতিরিক্ত টাকা নেয়। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৪০ টাকা করেই নেওয়া হবে। পড়ুয়াদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ