সংবাদদাতা, মানকর: পানাগড়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ছোট চারচাকা গাড়ির ধাক্কায় জখম হলেন তিনজন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসের পাঠানপাড়া এলাকায়। জখম তিনজনই চারচাকা গাড়ির যাত্রী। ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক থেকে বীরভূম যাওয়ার রাস্তার লেনে এই ঘটনা ঘটেছে। জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কাঁকসা থানা ও ট্রাফিক পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



