Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুণ্ডিবাড়িতে দুর্ঘটনায় মৃত্যু সরকারি আধিকারিকের

পুণ্ডিবাড়িতে দুর্ঘটনায় মৃত্যু সরকারি আধিকারিকের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের। পুণ্ডিবাড়ির থানার তেতুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ডব্লু রায় (৩২)। তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি দিনহাটায় হলেও তিনি কোচবিহারে ভাড়া থাকতেন। 
Advertisement
পুণ্ডিবাড়িগামী ট্রাকটি পালিয়ে গিয়েছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুণ্ডিবাড়ি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ