Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাণ্ডবেশ্বরের কুমারডিহি স্টাফ কলোনিতে একটি আবাসনে তালা ভেঙে চুরি

পাণ্ডবেশ্বরের কুমারডিহি স্টাফ কলোনিতে একটি আবাসনে তালা ভেঙে চুরি
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি স্টাফ কলোনিতে একটি আবাসনে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি আরও চারটি আবাসনে তালা ভেঙে চুরির প্রচেষ্টা চালায় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পুলিস এসে আবাসনগুলি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির সময় ওই আবাসনগুলিতে আবাসিকরা কেউই ছিলেন না। তাঁরা দরজায় তালা বন্ধ করে নিজেদের আত্মীয়র বাড়ি সহ ব্যক্তিগত কাজে গিয়েছিলেন।এদিন ফিরে দেখেন বাড়ির তালা ভেঙে চুরি গিয়েছে। ঝুমা চট্টোপাধ্যায়ের আবাসনে তালা ভেঙে ও আলমারি ভেঙে সোনার গয়না, ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ চুরি গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মিন্টু বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকায় ৫টি আবাসনে চুরি হয়েছে। এই রকম ঘটনা আগে কখনও হয়নি। প্রায় ১২ দিন আগেই এলাকায় যমজ দুই বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত  খোঁজ মেলেনি। সবমিলিয়ে স্বাভাবিকভাবেই এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ