Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাণ্ডবেশ্বরে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

পাণ্ডবেশ্বরে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার পাণ্ডবেশ্বর থানার রামনগর এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামনগরে অজয় নদের পাশে জঙ্গলে ওই মৃতদেহটি নজরে আসে স্থানীয়দের। গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় যুবকের দেহ গাছের ডালে ঝুলছিল। যুবকের শরীরের নিম্নাংশ পচে গলে মাটিতে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ