Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাণ্ডবেশ্বরে কয়লা চুরি, ডাম্পার সহ গ্রেপ্তার চালক

পাণ্ডবেশ্বরে কয়লা চুরি, ডাম্পার সহ গ্রেপ্তার চালক
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: ডাম্পার বোঝাই করে কয়লা চুরির ঘটনায় অভিযুক্ত ডাম্পার চালককে রবিবার গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিস। ধৃতের নাম শাহরুখ খান। তার বাড়ি পাণ্ডবেশ্বরেই। পুলিস কয়লা বোঝাই ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে। ধৃতকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ধৃতকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইসিএলের সোনপুর বাজারি এরিয়া থেকে গত বুধবার রাতে ওই ডাম্পারে করে অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। যাতে প্রায় সাড়ে তিন মেট্রিক টন কয়লা ছিল। সেই সময় ইসিএলের সিআইএসএফ জওয়ানরা অভিযান চালায়। চালক সিআইএসএফের জওয়ানদের দেখে ডাম্পার ছেড়ে চম্পট দেয়। সিআইএসএফ এর তরফে পুলিসে অভিযোগ দায়ের করা হয় বৃহস্পতিবার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ