Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাণ্ডবেশ্বরে ধুলোয় ঢাকছে এলাকা, বালির গাড়ি আটকে বিক্ষোভ

পাণ্ডবেশ্বরে ধুলোয় ঢাকছে এলাকা, বালির গাড়ি আটকে বিক্ষোভ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,দুর্গাপুর: ইসিএলের বালি বোঝাই লরি ও ডাম্পারের বেপরোয়া চলাচলে ধুলোয় ঢাকছে এলাকা। যার প্রতিবাদে শুক্রবার পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকায় ইসিএলের বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। অভিযোগ, এতে পথচারীদের যাতায়াতে নাভিশ্বাস উঠছে। রাস্তায় নিয়মিত জল দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, দিনে দু’বার জল দিয়ে রাস্তা ভিজিয়ে দিতে হবে। পাশাপাশি বালি বোঝাই লরি ও ডাম্পার ত্রিপল দিয়ে ঢাকতে হবে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালুরবাঁধ ৪ নম্বর এলাকা দিয়ে ইসিএলের বালি বোঝাই যানবাহন চলাচল করে দীর্ঘদিন ধরে। রাস্তায় বালি পড়ে পড়ে ধুলোয় ঢেকেছে এলাকা। পথচারী সহ রাস্তার পাশের বাড়ি ও দোকানপাট ধুলোতে অতিষ্ঠ।
স্থানীয় বাসিন্দা ঋদ্ধি মুখোপাধ্যায় বলেন, ধুলোর জেরে যাতায়াতের ভোগান্তি তো আছেই। পাশাপাশি দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই রাস্তার পাশে স্কুল আছে। পড়ুয়ারা বিপজ্জনক এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আমাদের দাবি, সমস্যা সমাধানে জল দিয়ে রাস্তা ভেজাতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। এছাড়াও বালি বোঝাই প্রতিটি গাড়ি ত্রিপল ঢাকা দিয়ে নিয়ে যেতে হবে।
সম্পর্কিত সংবাদ