Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাণ্ডবেশ্বরে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে ১৪ হাজার টাকা সাইবার প্রতারণা  

পাণ্ডবেশ্বরে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে ১৪ হাজার টাকা সাইবার প্রতারণা
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পাণ্ডবেশ্বরে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সাইবার প্রতরণার ঘটনা ঘটেছে। কৌশলে মহিলার মোবাইলে আসা ওটিপি জেনে নিয়ে ১৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় সোমবার মামলা রুজু করা হল পাণ্ডবেশ্বর থানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর থানার জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা রাবিতা ভাড়ারি ডিসেম্বর মাসে একটি ফোন পান। অপর প্রান্ত থেকে নিজেকে পাণ্ডবেশ্বরের জয়েন্ট বিডিও পরিচয় দেওয়া হয়। আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে নানা নথি চাওয়া হয়। তারপরেই ওটিপি জেনে নেওয়া হয়। ঘটনায় পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। পাণ্ডবেশ্বর থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ