Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের পাইপের কাজের টেন্ডার পুরসভার

পানীয় জলের পাইপের কাজের টেন্ডার পুরসভার
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরে ১১০ কোটি টাকায় পরিস্রুত পানীয় জল প্রকল্পে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে অনেক দিন আগেই। পাইপ বসানোর জন্য পুরসভার ২০টি ওয়ার্ডকে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’- এই পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। বুধবার ‘ডি’ ও ‘ই’ জোনের পাইপ বসানোর কাজের টেন্ডার ডাকল পুরসভা। 
Advertisement
পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, এদিন পানীয় জল প্রকল্পে পাইপ বসানোর টেন্ডার দেওয়া হয়েছে। ‘ডি’ জোনের পাইপের জন্য ১ কোটি ৫৮ লক্ষ ও ‘ই’ জোনের পাইপের জন্য ১ কোটি ১৩ লক্ষ টাকার টেন্ডার দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া মিটে গেলেই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। ‘সি’ জোনের পাইপ বসানোর টেন্ডার প্রক্রিয়াও চলছে। 
পুরসভা জানিয়েছে, ‘ডি’ জোনে পড়েছে ১২-১৫ ও ১৮ নম্বর এই পাঁচটি ওয়ার্ড। ‘ই’ জোনে ৫-৭, ১৬, ১৭ ও ২০ নম্বর ওয়ার্ড। ‘এ’ জোনে রাখা হয়েছে ১, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে। ‘বি’ জোনে রাখা হয়েছে ১০ ও ১১ নম্বর ওয়ার্ডকে। আর ‘সি’ জোনে রয়েছে ২, ৩, ৪ ও ১৯ নম্বর ওয়ার্ড। 
পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ’ ও ‘বি’ জোনে থাকা ওয়ার্ডগুলিতে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। পাইপ বসানোর ৯৫ শতাংশ কাজ এগিয়েও গিয়েছে। ‘এ’ জোনে পাইপ বসাতে ৮৬ লক্ষ ও ‘বি’ জোনে পাইপ বসাতে ৩৭ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে বলে পুরসভা জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ