Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে জামালপুরের আঝাপুর পঞ্চায়েতে বিক্ষোভ

পানীয় জলের দাবিতে জামালপুরের আঝাপুর পঞ্চায়েতে বিক্ষোভ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পানীয় জলের দাবিতে মঙ্গলবার জামালপুরের আঝাপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জামালপুর থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীরা বলেন, মোহনপুর, নবগ্রাম, আঝাপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। গ্রামগুলিতে অধিকাংশ নলকূপ বেহাল হয়ে রয়েছে। অনেক বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছয়নি। কোনও কোনও গ্রামে পাইপ লাইনেও জল ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। পঞ্চায়েত প্রধান প্রতাপকুমার রক্ষিত বলেন, পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। তারজন্য সময় লাগবে। নলকূপগুলিও সংস্কার করে দেওয়া হবে। বিক্ষোভকারীরা অবশ্য বলেন, আগেও সমস্যার কথা পঞ্চায়েতে জানানো হয়েছিল। কিন্তু তাতে কাজ হনি। সেকারণেই এদিন বিভিন্ন গ্রামের বাসিন্দারা জমায়েত হয়েছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ