Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে ধর্না

পানীয় জলের দাবিতে ধর্না
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ধর্না বাসিন্দাদের। অভিযোগ, জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়া, দেউনিয়াপাড়া ও কোরানিপাড়া এই তিনটি গ্রামে পানীয় জল মিলছে না। জলের জন্য পুরসভা এলাকায় আসতে হচ্ছে বাসিন্দাদের। বারবার প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি। এরই প্রতিবাদে সোমবার এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি শহরে পিএইচই অফিসের সামনে ধর্না শুরু করেন। ঘণ্টা তিনেক পর পিএইচই কর্তাদের আশ্বাসে ধর্না ওঠে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ