Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের ব্যবস্থা নেই স্বাস্থ্যকেন্দ্রে

পানীয় জলের ব্যবস্থা নেই স্বাস্থ্যকেন্দ্রে
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা নেই। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের। অতীতে স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলের মেশিন বসানো হলেও, বর্তমানে সেটির বেহাল দশা। পাশাপাশি নেই শৌচাগার। স্থানীয় বাসিন্দা কিশোর বাজপেয়ী বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে কোনও সমস্যা নেই। তবে পানীয় জলের ব্যবস্থা নেই। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে রোগীদের জন্য শৌচাগার রয়েছে। কিন্তু বাইরে কোনও শৌচাগার নেই। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের সমস্যার মধ্যে পড়তে হয়।
Advertisement
কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস-কুমারগ্রাম-সঙ্কোশ, কুমারগ্রাম, চ্যাংমারি- এই তিন পঞ্চায়েতের বাসিন্দারা এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ ডাঃ সৌম্য গায়েন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে।
সম্পর্কিত সংবাদ