Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জল প্রকল্পে জেটি তৈরির এনওসি

পানীয় জল প্রকল্পে জেটি তৈরির এনওসি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক শহরে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে রূপনারায়ণ নদে জেটি তৈরির জন্য এনওসি দিল কেন্দ্রের অন্তঃদেশীয় জলপথ কর্তৃপক্ষ। নন্দকুমার ব্লকের ইছাপুর মৌজায় রূপনারায়ণ নদ থেকে জল তোলা হবে। সেই জল পাইপলাইনে তমলুক শহরে দক্ষিণচড়া শঙ্করআড়ায় এনে ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিস্রুত করা হবে। সেখান থেকে শহরের ছ’টি জোনে রিজার্ভারে পৌঁছে যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ