সংবাদদাতা, দেওয়ানহাট: শহরে সুষ্ঠু পানীয় জল সরবরাহের জন্য নতুন একটি পাম্প হাউস করতে তোর্সা নদী সংলগ্ন এলাকায় জমি কেনার সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভা। শুক্রবার পুরসভার বোর্ড মিটিং ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহরে তোর্সা নদী থেকে পাম্পের মাধ্যমে নদীর জল তুলে তা পরিস্রুত করে পুর এলাকায় বাড়িতে বাড়িতে সরবরাহের জন্য একটি পাম্প হাউস গড়া প্রয়োজন। কিন্তু সেই পাম্প হাউস তৈরি করার জন্য তোর্সা নদীর ধারে কোন জায়গা নেই পুরভার কাছে। ফলে শহরের সব বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে সমস্যা হচ্ছে। সেজন্য এদিনের বোর্ড মিটিংয়ে পাম্প হাউস করার জন্য জমি কেনার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তোর্সা নদী থেকে জল উত্তোলন করে তা পাইপ লাইনের মাধ্যমে মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া জন্য একটি পাম্প হাউস নির্মাণ করা খুব জরুরি। কিন্তু আমাদের কাছে ওই পাম্প হাউস গড়ার জন্য জায়গা নেই। বোর্ড মিটিংয়ে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।