Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দু’দিনের সফরে সৌদি পৌঁছলেন প্রধানমন্ত্রী, ৬টি মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা

ফের একবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার দু’দিনের সফরে সৌদি আরবে পৌঁছলেন মোদি। এদিন দুপুরে জেড্ডা শহরে প্রধানমন্ত্রীর বিমান নামতেই তাঁকে গ্যান স্যালুটে স্বাগত জানানো হয়।

দু’দিনের সফরে সৌদি পৌঁছলেন প্রধানমন্ত্রী, ৬টি মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জেড্ডা: ফের একবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার দু’দিনের সফরে সৌদি আরবে পৌঁছলেন মোদি। এদিন দুপুরে জেড্ডা শহরে প্রধানমন্ত্রীর বিমান নামতেই তাঁকে গান স্যালুটে স্বাগত জানানো হয়।

Advertisement

বিমান বন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী সৌদি মিডিয়াকে জানান, এই দেশ ভারতের বিশ্বস্ত বন্ধু। এই দুই দেশের সম্পর্ক স্তম্ভের মতো। সূত্র মারফত জানা গিয়েছে, জেড্ডায় সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক করবেন মোদি। দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বিজ্ঞান, শিক্ষা সংক্রান্ত একাধিক আলোচনা হতে পারে। এই সফরে প্রায় ৬টি মউ স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, প্রিন্সের সঙ্গে বৈঠকে ভারতীয় হজ যাত্রীদের জন্য কোটা নিয়েও তিনি আলাপ আলোচনা করতে পারেন বলে জল্পনা রয়েছে।

উল্লেখ্য বিষয় হল, গত ৪০ বছরে এই প্রথম জেড্ডায় পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, আগামীকাল বুধবার সৌদিতে একটি কারখানা পরিদর্শনে যাবেন মোদি। সেখানে নিযুক্ত ভারতীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ