মস্কো: রাশিয়ায় বিজয় দিবস উদযাপনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ মে রাজধানী মস্কোতে এই অনুষ্ঠান হতে চলেছে। তাতে মোদির অংশগ্রহণের কথা ছিল। কিন্তু তিনি আসছেন না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর ৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ওই অনুষ্ঠান হবে। সেখানে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং সহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতা সেখানে যোগ দিতে পারেন বলে খবর। অন্যদিকে, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার ও আগামী কাল শুক্রবার এই তিনরাজ্যে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে।



