Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পালাটিয়া গান নিয়ে তথ্যচিত্র

পালাটিয়া গান নিয়ে তথ্যচিত্র
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: উত্তরবঙ্গের জনপ্রিয় পাঁচালী পালাটিয়া গান নিয়ে এবার তথ্যচিত্র বানানোর উদ্যোগ নিল ভারতীয় গণনাট্য সঙ্ঘ। শুক্রবার চোপড়ার ভীমগছে রীতিমতো আসর বসিয়ে চলে তথ্যচিত্র তৈরির জন্য শুটিং। লোকসংস্কৃতির প্রসার ঘটাতে এবং আরও গবেষণার জন্য ভারতীয় গণনাট্য সঙ্ঘ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে এই তথ্যচিত্র পরিবেশিত হবে। তথ্যচিত্র তৈরি করছেন সুভাশিস মুখোপাধ্যায়। এদিনের শুটিংয়ে ছিলেন ভারতীয় গণনাট্য সঙ্ঘের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি  হিরন্ময় ঘোষাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভোলা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ