Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পালিতপুরের সাধুকে ডিজিটাল অ্যারেস্টের তদন্তে পুলিস

পালিতপুরের সাধুকে ডিজিটাল অ্যারেস্টের তদন্তে পুলিস
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সাধুকে ডিজিটাল অ্যারেস্ট করার ঘটনায় তদন্তে নামল বর্ধমান জেলা পুলিস। ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশের পরেই বুধবার সকালে পুলিসের একটি দল পালিতপুরের আশ্রমে যায়। তারা সাধুর কাছে পুরো বিষয়টি জানতে চায়। যে নম্বর থেকে ফোন করে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট বলে দাবি করা হয়েছিল, সেটা সংগ্রহ করে পুলিস। সাধু বলেন, প্রতারকরা আমাকে ডিজিটাল অ্যারেস্ট করতে এসে নিজেরাই বিপাকে পড়েছিল। ওরা ভিডিও কল করে বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাতে বলে। তখনই তাদের মাথা ঘুরে যায়। তাছাড়া আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সম্পত্তি নেই জানতে পেরে তারা সময় নষ্ট করতে চায়নি। ওদের ভালো পথে ফেরার শিক্ষা দিয়ে ফোন কেটেছি।  পুলিস সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারকদের এখন মূল হাতিয়ার ডিজিটাল অ্যারেস্ট। তারা যে কাউকে ভিডিও কল করে অভিনব কায়দায় প্রতরণা করছে। তাদের হাত থেকে দেশের বাসিন্দাদের রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার লাগাতার প্রচার চালাচ্ছে। তারপরও অনেকেই তাদের জালে জড়াচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ