সংবাদদাতা, কালিয়াগঞ্জ: প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের সামগ্রী বিক্রি বন্ধ করতে মহেন্দ্রগঞ্জের ব্যবসায়ীদের সচেতন করল পুলিস ও কালিয়াগঞ্জ পুরসভা। সোমবার দুপুরে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। এতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার এসআই রিনচেন ইয়নজোন, পুরকর্মী চন্দন ঘোষ প্রমুখ। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যন রামনিবাস সাহা বলেন, কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের সামগ্রী বিক্রি বন্ধ করতে প্রচার শুরু করা হয়েছে। নির্দেশ না মানা হলে আগামীতে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হবে।



