Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পালসিটে পথ দুর্ঘটনায় জখম গাড়ি চালক

পালসিটে পথ দুর্ঘটনায় জখম গাড়ি চালক
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার পালসিট ফাঁড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক গাড়ি চালক জখম হন। পুলিস জানিয়েছে, তাঁর নাম রাহুল সাউ (২৭)। তিনি হুগলির রিষড়ার বাসিন্দা। এদিন ছোট মালবাহী গাড়ি নিয়ে বর্ধমানের দিক থেকে যাওয়ার সময় তিনি দুর্ঘনার কবলে পড়েন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় তাঁর ডান পা ও শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। রাহুলকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এখন রাহুলের চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ