সংবাদদাতা, চোপড়া: হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে সোমবার দম্পতির হাতে তুলে দিল চোপড়া থানার পুলিস। রবিবার চোপড়া বাসস্ট্যান্ডে একটি টোটোতে ভুল করে একটি ব্যাগ সহ কিছু মূল্যবান জিনিসপত্র ছাড়া পড়ে। চোপড়া থানায় জানানো হলে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে টোটোটিকে চিহ্নিত করে সেই ব্যাগ উদ্ধার করা হয়। সোমবার ওই দম্পতিকে চোপড়া থানায় ডেকে সেই ব্যাগ তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া জিনিসপত্রের ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই দম্পতি।



