সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের সামসি এলাকায় সোমবার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিসের পক্ষে মহড়া হয়। কোনও অপরাধমূলক কাজ তৎপরতার সঙ্গে মোকাবিলা করতে পুলিসের এই মহড়া। পুলিসি তৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন এবং পুলিসের ক্ষমতা সম্পর্কে অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার করার লক্ষ্যে এই মহড়া বলে পুলিস জানিয়েছে।



