সংবাদদাতা, হলদিবাড়ি: অবৈধভাবে ভারতে প্রবেশ করায় পুলিসের হাতে গ্রেপ্তার হল দুই বাংলাদেশি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ৪ নম্বর স্পার এলাকায়। এদিন সকালে অপরিচিত দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাঁরাই হলদিবাড়ি থানায় খবর দেন। পুলিস গিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ রিপন ও মহম্মদ তোফিরুল ইসলাম। দু’জনেরই বাড়ি বাংলাদেশের নীলফামারি জেলার কালীগঞ্জে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশের ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের তিস্তার চর সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্ৰেপ্তার করা হয়েছে।



