Bartaman Logo
১০ জুন, ২০২৬

পুলিসের হার ছিনতাই

পুলিসের হার ছিনতাই
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মহিলা পুলিস অফিসারের সোনার হার ছিনতাই। বুধবার ওড়িশার ভদ্রকে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এদিন সকালে সব্জি বাজারে কেনাকাটা করছিলেন ইনসপেক্টর মোনালিসা কর। ওই সময় বাইকে করে বাজারে আসে দুই দুষ্কৃতী। পুলিস অফিসারের গলা থেকে হার  ছিঁড়ে নিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে সঙ্গে মোনালিসা পুলিসকে খবর দিলে ধাওয়া করে এক যুবককে গ্রেপ্তার করা হয়। কিন্তু ততক্ষণে অন্যজন ওই হার নিয়ে গা ঢাকা দেয়। ধৃতকে জেরা করে তার শাগরেদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ