সংবাদদাতা, দিনহাটা: পুলিসের গাঁজা গাছ কাটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সাহেবগঞ্জে। অভিযোগ উঠেছে বাছাই করা কিছু বাড়িতে গাঁজা গাছ কাটা হচ্ছে। বুধবার সাহেবগঞ্জ থানার অধীনে শুকারুকুঠী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০ বিঘা জমিতে গাঁজা গাছ কাটা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বাছাই করা কিছু বাড়িতে গাঁজা গাছ কাটা হচ্ছে। অধিকাংশ জায়গাতেই গাঁজা নষ্ট করা হয়নি। তবে পুলিসের দাবি, একদিনে সব গাঁজা গাছ কাটা সম্ভব নয়। ধীরে ধীরে এলাকার সব গাঁজা গাছ নষ্ট করা হবে।



