Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের এএসআই আত্মঘাতী

পুলিসের এএসআই আত্মঘাতী
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মায়াপুর আউট পোস্টের এক এএসআই। মৃতের নাম দেবাশিস গড়াই(৪৩)। বাড়ি বীরভূমের নানুরে। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ মায়াপুর পুলিস আউট পোস্টের অফিসার ব্যারাকের তিন তলার ঘরে  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। এরপর ওই পুলিস অফিসারকে মায়াপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবাশিসবাবুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ, কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি (ডিএন্ডটি) এম রহমান, নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি এবং মায়াপুরের ওসি অপর্ণা হালদার। ওই অফিসারের পরিবারকে খবর দেওয়া হয়। এদিন পুলিসের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। বিকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে মৃত এএসআই দেবাশিস গড়াইয়ের বাড়ি বীরভূমের নানুরে। তিনি নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক থেকে অন প্রমোশনে গত ৮ অক্টোবর মায়াপুর আউটপোস্টে এসেছিলেন। মঙ্গলবারও রাত সাড়ে ১০টা পর্যন্ত ডিউটি করেন। তিনি অফিসার বারাকের তিনতলায় থাকতেন। ওই ঘরে এতদিন তিন পুলিস অফিসার থাকতেন। সম্প্রতি একজন বদলি হয়ে অন্যত্র চলে যান। আর এক সহকর্মী পরীক্ষার ডিউটিতে বেরিয়ে গিয়েছিলেন। এদিন ঘরে দেবাশিসবাবু একাই ছিলেন। 
Advertisement
বাড়িতে তাঁর এক মেয়ে ও এক ছেলে আছে। কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, মায়াপুরে কর্মরত ছিলেন দেবাশিস গড়াই নামে ওই এএসআই। গত ৮ অক্টোবর থেকে তিনি মায়াপুরে কর্মরত ছিলেন। কি কারণে মৃত্যু হল, তা নিয়ে এখনও আমরা পরিষ্কার নই।
Advertisement
সম্পর্কিত সংবাদ