Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের চাকরি পেতে প্রশিক্ষণ কেন্দ্র

পুলিসের চাকরি পেতে প্রশিক্ষণ কেন্দ্র
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃস্থ ছেলেমেয়েদের চাকরির দিশা দেখাতে উদ্যোগী মাইনোরিটি ডেভেলপমেন্ট বোর্ড। যুবক-যুবতীরা যাতে পুলিসের লিখিত ও শারীরিক পরীক্ষায় সফল হতে পারে সেজন্য নিঃশুল্ক প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল ইটাহারে। শুক্রবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কেন্দ্রের উদ্বোধন করেন ওই বোর্ডের চেয়ারম্যান মোশারফ হুসেন। বিধায়ক ছাড়াও ছিলেন, বিডিও দিব্যেন্দু সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, সেন্টার কো অর্ডিনেটর সুপ্রিয় মল্লিক প্রমুখ। এই কেন্দ্র থেকে ১৩০ জন প্রশিক্ষণ পাবেন।
Advertisement
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এবং এনসিএসএম ফাউন্ডেশনের পরিচালনায় এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল। ইটাহার বাদে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুরে রয়েছে আরও দুটি প্রশিক্ষণ কেন্দ্র। 
ফাউন্ডেশনের স্টেট প্রজেক্ট কো অর্ডিনেটর অমিতকুমার কর জানান, পরীক্ষার্থীরা সপ্তাহে দুদিন প্রশিক্ষণ পাবেন।
সম্পর্কিত সংবাদ