Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের বার্ষিক ক্রীড়া

পুলিসের বার্ষিক ক্রীড়া
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: বুধবার ইসলামপুর পুলিস জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। এসপি অফিস লাগোয়া তিস্তাপল্লির মাঠে প্রতিযোগিতাটি হয়। দু’দিনের এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল মঙ্গলবার। বুধবারের প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন পুলিসের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর নীলকান্তম, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল প্রমুখ। এসপি জবি থমাস বলেন, সুস্বাস্থ্য বজায় রাখা পুলিস কর্মীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুলিসের সমস্ত ইউনিট এতে অংশ নিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ