Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসকর্মীকে মারধরে মাটিগাড়ায় ধৃত ৩

পুলিসকর্মীকে মারধরে মাটিগাড়ায় ধৃত ৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক পুলিস কনস্টেবলকে মারধর করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম নিখিল বর্মন, রতন বর্মন ও দুলাল সরকার। তিনজনেরই বাড়ি মাটিগাড়ায়। ২৫ ডিসেম্বর মাটিগাড়ার একটি শপিং মলের সামনে কর্মরত ছিলেন সুশান্ত বর্মন নামে ওই পুলিসকর্মী।  সেই সময় শিলিগুড়ি থেকে মাটিগাড়ার দিকে দ্রুতগতিতে একটি গাড়ি আসছিল। সুশান্তবাবু গাড়িটি আটকান। অভিযোগ এরপরেই অভিযুক্তরা কনস্টেবলকে মারধর শুরু করে। ঘটনার পরেই অন্য পুলিসকর্মীরা এলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর মাটিগাড়া থানায় অভিযোগ জানান সুশান্তবাবু। রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ