Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশিতে গাছ কাটা নিয়ে অভিযুক্ত তূণমূল নেতা  

পলাশিতে গাছ কাটা নিয়ে অভিযুক্ত তূণমূল নেতা
 
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কোম্পানির জমি থেকে অবৈধভাবে গাছ কাটা নিয়ে পুলিসের কাছে অভিযোগ জমা পড়ল। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার অন্তর্গত পলাশির বাথানগাছি এলাকায়। কোম্পানির ডেপুটি ম্যানেজার (কৃষি) রফিক শেখ পলাশি ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। অভিযোগ, পলাশির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মুক্তার শেখ অবৈধভাবে গাছ কাটছিলেন। এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি। 
Advertisement
এব্যাপারে রফিক শেখ বলেন, ‘কোম্পানির তরফ থেকে মুক্তার শেখের স্ত্রী সহ তাঁর আত্মীয়দের এই জমি লিজে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেখান থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করছিলেন। এই বিষয়ে পুলিস ও বনদপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে।’ যদিও মুক্তার শেখ পাল্টা বলেন, ‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই। গাছ কাটা নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তার প্রমাণ দেওয়া হোক।’   
সম্পর্কিত সংবাদ