Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ার নাবালিকা অপহরণে ধৃত ২ মহিলা

পলাশীপাড়ার নাবালিকা অপহরণে ধৃত ২ মহিলা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: এক নাবালিকাকে অপহরণের ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। ধৃত তানজিলা বিবি ও জিবন্নেসা বিবির বাড়ি মুর্শিদাবাদের নওদায়। বৃহস্পতিবার তেহট্ট আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিনের পুলিস  হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, বেশ কয়েকমাস আগে সাহিন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে পলাশীপাড়ার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে। সাহিন তখন ওই থানার গোপীনাথপুরে থাকত। পুলিস মুর্শিদাবাদের নওদায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে। কিন্তু সাহিন পালিয়ে যায়। এখন সাহিন নওদারই বাসিন্দা। দু’দিন আগে তার বিরুদ্ধে ফের ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে নওদায় অভিযান চালায় পুলিস। সেসময় নাবালিকা বা সাহিনকে পাওয়া যায়নি। সাহিনের কাকিমা ও বোনকে পুলিস গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ