সংবাদদাতা, তেহট্ট: বুধবার পলাশীপাড়ার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম সদস্য তৃণমূলে যোগ দিলেন। সিপিএম সদস্য মুক্তার হুসেন দফাদারের(মতিন) হাতে দলের পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি মিঠুন বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রধান মতিউর রহমান শেখ।
Advertisement
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যার সময় নতুন অঞ্চল সভাপতি মিঠুন বিশ্বাসকে সংবর্ধনা দেওয়ার জন্য সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় ওই সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেন। ওই সদস্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিলাম। সিপিএমের পলাশীপাড়া এরিয়া সম্পাদক সলিল কর বলেন, এই দাবি সত্যি কি না তা খোঁজ নিয়ে দেখতে হবে।



