সংবাদদাতা, তেহট্ট: পলাশীপাড়া থানার ঝুলতলায় সোমবার রাতে হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত আরিজুল্লা শেখের বাড়ি ওই থানার বড় নলদহ মাঠপাড়ায়। ধৃতের কাছ থেকে পুলিস ৩৫১গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেইসঙ্গে একটি বাইক ও ফোন বাজেয়াপ্ত হয়েছে। মঙ্গলবার ধৃতকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
পুলিস জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই যুবক হেরোইনের ব্যবসা করছিল। পুলিসের কাছে সেই খবর ছিল। সোমবার রাতে যখন ওই যুবক বাইক নিয়ে ঝুলতলার কাছে হেরোইন বিক্রির জন্য দাঁড়িয়েছিল। খবর পেয়ে পুলিস গিয়ে তাঁকে হেরোইন সমেত ধরে ফেলে।



