Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ায় হেরোইন সহ ধৃত প্রৌঢ়

পলাশীপাড়ায় হেরোইন সহ ধৃত প্রৌঢ়
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার সকালে পলাশীপাড়া থানার টুঙ্গিঘাটে হেরোইন ও তা তৈরির সামগ্রী সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃত হরিপদ মণ্ডলের বাড়ি ওই থানার বড় নলদহ গ্রামে। তার কাছ থেকে ৩১০গ্রাম হেরোইন, ৭০গ্রাম পোস্তর আঠা ও ৮৪৭ গ্রাম সোডিয়াম উদ্ধার হয়েছে। এদিন সকালে পুলিস খবর পায়, বড় নলদহ থেকে হেরোইন নিয়ে ওই প্রৌঢ় মুর্শিদাবাদ জেলায় যাচ্ছে। সেইমতো মুর্শিদাবাদ যাওয়ার সমস্ত রাস্তায় পুলিসি পাহারা শুরু হয়। বেশ কিছুক্ষণ পর টুঙ্গিঘাটে পুলিস ওই প্রৌঢ়কে দেখতে পায়। সে টুঙ্গিঘাট পেরিয়ে ওপারে মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায় যাচ্ছিল। পুলিস জানিয়েছে, তাকে তল্লাশি করে একটি নীল ব্যাগে হেরোইন, সোডিয়াম ও পোস্তর আঠা মেলে। সেসব বিক্রির উদ্দেশ্যে ওই প্রৌঢ় যাচ্ছিল। তাকে গ্রেপ্তার করা হয়। সে কোথা থেকে এসব সামগ্রী নিয়ে মুর্শিদাবাদ জেলায় কাকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ