Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশিপাড়ায় হেরোইন সহ ধৃত ১ যুবক

পলাশিপাড়ায় হেরোইন সহ ধৃত ১ যুবক
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। ধৃত যুবকের নাম নুর ইসলাম শেখ ওরফে রাহুল। তার কাছ থেকে পুলিস ৯০০ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম কালো পাউডার উদ্ধার করেছে পুলিস। বুধবার তাকে কাবলিখালি ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি পলাশীপাড়া থানার বড় নলদহ পশ্চিমপাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের কাবলিখালি ব্রিজের কাছে এক যুবককে ব্যাগ হাতে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে পলাশীপাড়া থানার ওসি সেখানে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করে হেরোইন ও কালো রঙের পাউডার উদ্ধার হয়। ওই পাউডার পরীক্ষার জন্য পাঠানো হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ